Our Activities
জরুরি রক্তদান
আমাদের একটি নিবন্ধিত ব্লাড ডোনার নেটওয়ার্ক রয়েছে, যা জরুরি অবস্থায় মুমূর্ষ রোগীর জন্য রক্ত সংগ্রহে দ্রুত সহায়তা করে। সদস্যদের মধ্যে একটি বিশেষ গ্রুপ তৈরি করা হয়েছে, যারা প্রয়োজন হলে সহায়তা করতে প্রস্তুত থাকে। এটি একটি মানবিক উদ্যোগ, যা জীবনের সংকটময় মুহূর্তে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে।
শীতবস্ত্র বিতরণ
প্রতি শীতকালে, আমাদের সদস্যরা একত্রিত হয়ে গরীব ও অসহায়দের জন্য শীতবস্ত্র বিতরণ করেন। আমরা শীতের হাত থেকে রক্ষা করতে কম্বল, সোয়েটার ও অন্যান্য প্রয়োজনীয় পোশাক সংগ্রহ করে বিতরণ করি। এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রত্যেকের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি।
পথশিশু ও দুস্থদের সহায়তা
প্রতি শীতকালে, আমাদের সদস্যরা একত্রিত হয়ে গরীব ও অসহায়দের জন্য শীতবস্ত্র বিতরণ করেন। আমরা শীতের হাত থেকে রক্ষা করতে কম্বল, সোয়েটার ও অন্যান্য প্রয়োজনীয় পোশাক সংগ্রহ করে বিতরণ করি। এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রত্যেকের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি।
চিকিৎসা সহয়তা
যদি দুরন্ত ১৩১৫ পরিবারের কোনো সদস্য মারাত্মক রোগে আক্রান্ত হয় এবং চিকিৎসার ব্যয়ভার বহনে অপারগ হয়, আমরা তাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করি। এটি আমাদের মানবিক দায়িত্ব, যাতে তাদের চিকিৎসার প্রয়োজনীয়তা পূরণ হয়।
প্রাকৃতিক দুর্যোগে সহায়তা
মহামারি, জলোচ্ছ্বাস, ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের সময় আমরা ভুক্তভোগীদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করি। সদস্যরা সংকটকালীন সময়ে খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এগিয়ে আসে। এই কার্যক্রমে সামাজিক সচেতনতা ও সহমর্মিতা বৃদ্ধির পাশাপাশি আমাদের সংহতির প্রতীক।
রমজান মাসের কার্যক্রম
পবিত্র রমজান মাসে, আমরা কুরআন খতমের আয়োজন করি এবং গরীব, দুস্থ ও অসহায়দের জন্য ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করি। ইফতারের টেবিলে যারা বসে, তাদের জন্য আমাদের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব তৈরি করে।
দাফন-কাফন সহায়তা
মৃত ব্যক্তির দাফন-কাফনে যদি পরিবার অপারগ হয়, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। দাফন-কাফনের জন্য সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে তাদের জন্য সহায়তা প্রদান করা হয়, যাতে পরিবারগুলো এই দুঃসময়ে আর্থিক চাপ থেকে মুক্তি পায়।
মিলনমেলা ও সামাজিক অনুষ্ঠান
প্রতি বছর আমরা নানা ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজন করি, যেমন পিকনিক, পিঠা উৎসব, নৌকা ভ্রমণ ও খেলাধূলা। এই আয়োজনগুলোতে বন্ধুদের একত্রিত হওয়ার সুযোগ ঘটে, যেখানে আনন্দ, হাসি-ঠাট্টা, ও স্মৃতির আদান-প্রদান হয়। এর মাধ্যমে আমরা নিজেদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়াই এবং নতুন বন্ধুদের সাথে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করি।
বৃক্ষ রোপণ ও সামাজিক উদ্যোগ
আমরা বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতার জন্য কাজ করি। এটি কেবল পরিবেশ রক্ষাই নয়, বরং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি ভালো পৃথিবী নিশ্চিত করার উদ্দেশ্যে। এছাড়া, আমরা বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নিয়ে সমাজের উন্নয়নে অবদান রাখি, যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সুরক্ষা।
আমাদের এই কার্যক্রমগুলো কেবল সামাজিক সেবা নয়, বরং মানবিকতার প্রতীক। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করলে আমরা একটি সুখী, সমৃদ্ধ এবং সহনশীল সমাজ গড়ে তুলতে পারব।

