Ssc2013 Hsc 2015 Batch Bangladesh

আমাদের সম্পর্কে

দুরন্ত ১৩-১৫ বন্ধুত্ব এবং মানবিক মূল্যবোধের একটি অনন্য যাত্রা।

দুরন্ত ১৩-১৫ একটি প্রাণবন্ত কমিউনিটি, যা বন্ধুত্ব এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছে। ২০১৯ সালের ১৬ই সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা এই প্ল্যাটফর্মটি ২০১৩ সালের মাধ্যমিক ও ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সংযুক্ত করতঃ একে অপরের মাঝে গভীর সম্পর্ক তৈরি ও শেয়ার করা স্বপ্নগুলোকে বাস্তবায়ন করে থাকে।

“প্রাণের প্রেমান্ধতায় হলাম জড়ো, বন্ধুত্বের প্রণয়ে সিক্ত”—এই স্লোগানটি আমাদের মৌলিক উদ্দেশ্যকে তুলে ধরে। আমরা একে অপরকে প্রেরণা ও সহযোগিতা দিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে চাই, যেখানে প্রতিটি সদস্যের গল্পই গুরুত্বপূর্ণ।

দুরন্ত ১৩১৫ এ আপনি শুধু একটি প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন না; আপনি একটি পরিবারের অংশ হচ্ছেন। অভিজ্ঞতা শেয়ার করুন, নতুন বন্ধুত্ব গড়ে তুলুন, এবং একসাথে সফলতার পথে এগিয়ে চলুন। এখানে আপনার স্বপ্নের উন্মোচন হবে! ইনশাল্লাহ!!

আমাদের কার্যক্রম

রক্তদান

আমাদের একটি নিবন্ধিত ব্লাড ডোনার নেটওয়ার্ক রয়েছে, যা জরুরি অবস্থায় মুমূর্ষ রোগীর জন্য রক্ত সংগ্রহে দ্রুত সহায়তা করে। সদস্যদের মধ্যে একটি বিশেষ গ্রুপ তৈরি করা হয়েছে, যারা প্রয়োজন হলে সহায়তা করতে প্রস্তুত থাকে। এটি একটি মানবিক উদ্যোগ, যা জীবনের সংকটময় মুহূর্তে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে।

দুর্যোগকালীন সহায়তা

মহামারি, জলোচ্ছ্বাস, ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের সময় আমরা ভুক্তভোগীদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করি। সদস্যরা সংকটকালীন সময়ে খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এগিয়ে আসে। এই কার্যক্রমে সামাজিক সচেতনতা ও সহমর্মিতা বৃদ্ধির পাশাপাশি আমাদের সংহতির প্রতীক।

শীতবস্ত্র বিতরণ

প্রতি শীতকালে, আমাদের সদস্যরা একত্রিত হয়ে গরীব ও অসহায়দের জন্য শীতবস্ত্র বিতরণ করেন। আমরা শীতের হাত থেকে রক্ষা করতে কম্বল, সোয়েটার ও অন্যান্য প্রয়োজনীয় পোশাক সংগ্রহ করে বিতরণ করি। এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রত্যেকের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি।

ইভেন্ট

Login

Registration

First Name
Last Name
User Name
Gender
Email
Mobile
Password
Confirm Password